puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি । এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) জনাব মোঃ মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সমাপনী বক্তব্যে মাননীয় চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Read More

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

Read More

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে "প্রিমিয়ার ইউনিভার্সিটি সোশিওলজি ক্লাব" এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মুভি ডে ২০২৬’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Tuesday, 24 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি । এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) জনাব মোঃ মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির।
সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সমাপনী বক্তব্যে মাননীয় চেয়ারম্যান গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.