puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রিমিয়ার ইউনিভার্সিটির দারুণ জয় ।

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর চট্টগ্রাম পর্বে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। আজ শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ১–০ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) পরাজিত করে।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৩১তম মিনিটে। প্রিমিয়ার ইউনিভার্সিটি দলের দক্ষ খেলোয়াড় তাহাসিন চমৎকার নৈপুণ্যে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে মূল্যবান জয় উপহার দেন।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, স্পোর্টস কমিটির সদস্য–সচিব ড. তাসনিম উদ্দিন চৌধুরী, সদস্য জনাব হোমায়রা নওশিন উর্মী, জনাব বদরুল হাসান আউয়াল, জনাব স্টিভ অস্কার ডি' রোজারিও, জনাব জান্নাতুল ফেরদৌস, জনাব সৌমেন দত্ত, জনাব মাহমুদুল হাসান, জনাব এস. এম. তৌসিফ এবং ছাত্রকল্যাণ দপ্তরের কাউন্সিলর ফাইজা চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ প্রদান করেন।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটে একই স্থানে দ্বিতীয় রাউন্ডে প্রিমিয়ার ইউনিভার্সিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোকাবিলায় মাঠে নামবে। দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ এবং সমর্থকেরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদী।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’-এর সফল পরিসমাপ্তি ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হলো দুদিনব্যাপী ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল-২০২৬’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল ।

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. মোহীত উল আলমের আত্মজীবনী নিয়ে ‘ডেল বুক ক্লাব’-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান ।

Read More

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রিমিয়ার ইউনিভার্সিটির দারুণ জয় ।

Friday, 21 November, 2025

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রিমিয়ার ইউনিভার্সিটির দারুণ জয় ।

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর চট্টগ্রাম পর্বে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। আজ শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ১–০ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) পরাজিত করে।

উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৩১তম মিনিটে। প্রিমিয়ার ইউনিভার্সিটি দলের দক্ষ খেলোয়াড় তাহাসিন চমৎকার নৈপুণ্যে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে মূল্যবান জয় উপহার দেন।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, স্পোর্টস কমিটির সদস্য–সচিব ড. তাসনিম উদ্দিন চৌধুরী, সদস্য জনাব হোমায়রা নওশিন উর্মী, জনাব বদরুল হাসান আউয়াল, জনাব স্টিভ অস্কার ডি' রোজারিও, জনাব জান্নাতুল ফেরদৌস, জনাব সৌমেন দত্ত, জনাব মাহমুদুল হাসান, জনাব এস. এম. তৌসিফ এবং ছাত্রকল্যাণ দপ্তরের কাউন্সিলর ফাইজা চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ প্রদান করেন।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটে একই স্থানে দ্বিতীয় রাউন্ডে প্রিমিয়ার ইউনিভার্সিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোকাবিলায় মাঠে নামবে। দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ এবং সমর্থকেরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদী।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2026 Premier University IT. All rights reserved.