প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ফিল্ড স্টাডি কোর্সের অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এ সম্প্রতি ৫ দিনব্যাপী টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিভাগের কোঅর্ডিনেটর ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন।
বার্ডে যাত্রার প্রাক্কালে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির শিক্ষার্থীদের শুভকামনা জানান। এসময় প্রফেসর ড. মোহিত উল আলম বলেন, এই প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের গবেষণা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে; চতুর্থ দিনে প্রতিবেদন উপস্থাপন করে। সমাপনী দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন বিকেলে কুমিল্লার দর্শনীয় স্থান ভ্রমণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৫জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।
এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সপ্তাহ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে MPH শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
Read More
তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি ও ইউরাস কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
Read More
জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকদের জন্য ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন’ অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান
Read MoreSunday, 5 January, 2025