puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন উপলক্ষে রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্থপতি জনাব হোসেন মুরাদ। সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) স্থপতি জনাব কুহেলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির বলেন, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি না। আমি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি। এটাই প্রকৃত স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। এজন্য এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধান অতিথি আরও বলেন, ফ্যাশন শিল্প বর্তমানে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় সৃজনশীল ও অর্থনৈতিক খাত। আধুনিক শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজন যুগোপযোগী অবকাঠামো। নবপ্রতিষ্ঠিত এই কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং শিল্পখাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষকদের পাঠদান তখনই ফলপ্রসূ হয়, যখন তাঁরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পর্যায়ক্রমে এই সুযোগ-সুবিধা প্রতিষ্ঠিত করা হচ্ছে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা তারই অংশ।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বৃদ্ধি করা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন উন্নয়নের বিবরণ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করে যাচ্ছে। এই উদ্বোধন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, একটি ইতিবাচক ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন সুবিধা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
স্থপতি জনাব হোসেন মুরাদ বলেন, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। এই প্রকল্প তারই একটি সফল বাস্তবায়ন।
সভাপতির বক্তব্যে স্থপতি জনাব কুহেলী চৌধুরী কাঠামোগত ফ্যাসিলিটির যথাযথ ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছি। নতুন কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে ফাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নতুন শিক্ষক মিলনায়তন, লেকচার রুম, সুয়িং এবং ডায়িং প্রিন্টিং ল্যাবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগসহ ব্যবসায় প্রশাসন বিভাগ, গণিত বিভাগ ও স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২০২৭: অর্থনৈতিক প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিসার্চ গ্রান্ট ২০২৫-২০২৬ অ্যাওয়ার্ড প্রদান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

Sunday, 7 June, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন উপলক্ষে রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্থপতি জনাব হোসেন মুরাদ। সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) স্থপতি জনাব কুহেলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির বলেন, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি না। আমি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি। এটাই প্রকৃত স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা। এজন্য এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে। প্রধান অতিথি আরও বলেন, ফ্যাশন শিল্প বর্তমানে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় সৃজনশীল ও অর্থনৈতিক খাত। আধুনিক শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজন যুগোপযোগী অবকাঠামো। নবপ্রতিষ্ঠিত এই কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং শিল্পখাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষকদের পাঠদান তখনই ফলপ্রসূ হয়, যখন তাঁরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পর্যায়ক্রমে এই সুযোগ-সুবিধা প্রতিষ্ঠিত করা হচ্ছে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা তারই অংশ।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বৃদ্ধি করা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন উন্নয়নের বিবরণ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করে যাচ্ছে। এই উদ্বোধন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, একটি ইতিবাচক ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন সুবিধা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
স্থপতি জনাব হোসেন মুরাদ বলেন, পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। এই প্রকল্প তারই একটি সফল বাস্তবায়ন।
সভাপতির বক্তব্যে স্থপতি জনাব কুহেলী চৌধুরী কাঠামোগত ফ্যাসিলিটির যথাযথ ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছি। নতুন কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে ফাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নতুন শিক্ষক মিলনায়তন, লেকচার রুম, সুয়িং এবং ডায়িং প্রিন্টিং ল্যাবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগসহ ব্যবসায় প্রশাসন বিভাগ, গণিত বিভাগ ও স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.