puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটি-র পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম—ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)-এর অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছেন। ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্ত্বে কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় সনদগুলো বিতরণ করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষদেরদের সাথে নিয়ে সনদগুলো গ্রহণ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে আমাদের ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তি প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের একটি অর্জন। এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের পরিকল্পিত পরিশ্রম, একাডেমিক নিষ্ঠা এবং মানোন্নয়নের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফল। আমি বিশ্বাস করি, এই অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা ও বিশ্বমানের ডিগ্রির স্বীকৃতি পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সাফল্যের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন—আমাদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
উপাচার্য এই অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির ক্ষেত্রে অর্জিত মান ধরে রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির কার্যক্রম সম্প্রসারণে জোরালো পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রেগ্রামের অনুকূলে কনফিডেন্স সার্টিফিকেটও প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান জনাব সাদাত জামান খান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক।  

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ওরিয়েন্টেশন

Read More

UTS College Bangladesh – Premier University Joint Program March 2026 Intake Orientation.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রথম উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুতে উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ১৫ মার্চ ২০২৬।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Thursday, 12 March, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।  

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটি-র পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম—ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)-এর অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছেন। ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্ত্বে কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় সনদগুলো বিতরণ করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষদেরদের সাথে নিয়ে সনদগুলো গ্রহণ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে আমাদের ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তি প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের একটি অর্জন। এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের পরিকল্পিত পরিশ্রম, একাডেমিক নিষ্ঠা এবং মানোন্নয়নের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফল। আমি বিশ্বাস করি, এই অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। আমাদের শিক্ষার্থীরা এর মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা ও বিশ্বমানের ডিগ্রির স্বীকৃতি পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সাফল্যের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন—আমাদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
উপাচার্য এই অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির ক্ষেত্রে অর্জিত মান ধরে রাখা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তির কার্যক্রম সম্প্রসারণে জোরালো পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রেগ্রামের অনুকূলে কনফিডেন্স সার্টিফিকেটও প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান জনাব সাদাত জামান খান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক।  

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.