PREMIER UNIVERSITY

Department of Sociology and Sustainable Development

PREMIER UNIVERSITY

Department of Sociology and Sustainable Development

প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, সন্ধ্যায়।
এই অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের পরিবেশনার উপজীব্য ছিল মাতৃভূমি, মাতৃভাষা ও নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা।
বাঙালি ছাড়াও অন্য যেসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী বাংলাদেশে রয়েছে, তাদের মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি নিয়েও প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের বিভিন্ন পরিবেশনা ছিল।
সাংস্কৃতিক দল মূলত পরিবেশন করেছে আবৃত্তি, গান ও নৃত্য। প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাও অন্যান্য দর্শকের সঙ্গে এই অনুষ্ঠান অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেছেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এ অনুষ্ঠান সম্পর্কে বলেন, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠার আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়।
তিনি আরো বলেন, চট্টগ্রামের বইমেলায় এই একুশ নিয়ে আমাদের ইউনিভার্সিটির সাংস্কৃতিক পরিবেশনা মূলত একুশের চেতনা ও দেশপ্রেমকে জাগ্রত করার জন্য, ২০২৪-এর জুলাই আন্দোলনের ইতিহাসকে ধারণ করে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের জন্য গঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক কমিটি থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, সদস্য সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, সহকারী অধ্যাপক সুমিত চৌধুরী, সঞ্জয় কুমার দাশ, ড. অর্পিতা দত্ত, জান্নাতুল ফেরদৌস, জিন্নাত শাহানা, প্রভাষক অর্পা পাল, মনিষা দে, কামরুন নাহার ভুঁইয়া ও অতন্দ্রিলা চক্রবর্তী প্রমুখ।

Related News

Orientation of the Department of Sociology and Sustainable Development at Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ‘ফিল্ম এন্ড স্যোশিওলজি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন আগাত মোরিওঁ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের মাঠপর্যায়ের সমীক্ষা ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.